রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

সিরিয়ার রাকায় আইএস ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ২৮ জন নিহত

  • আপডেট সময় : ০৪:২১:১৫ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে সরকারপন্থী বিভিন্ন বাহিনী এবং ইসলামিক স্টেট গ্রুপ জিহাদিদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বিমান হামলায় কমপক্ষে ২৮ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘আইএস সোমবার থেকে রাকার বদিয়ায় (মরুভূমি) সিরিয়ার সৈন্য এবং মিত্রদের অবস্থান ও চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় সরকারি বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে।’
ব্রিটেন ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান এএফপি’কে বলেন, সেখানে সরকারি বাহিনীর পাল্টা বিমান ও স্থল হামলায় ১৫ জিহাদি নিহত হয়েছে।
২০১৯ সালের মার্চে পরাজিত হওয়ার পর থেকে ইসলামিক স্টেট গ্রুপ সেনা ও কুর্দি বাহিনী লক্ষ্য করে প্রায় ভয়াবহ হামলা চালায়।
গত আগস্টে জিহাদিরা দিয়ার ইজোর নগরীর কাছে এক হামলা চালানোর দাবি করে। সেখানে ওই হামলায় এক জেনারেল এবং দামেস্ক সরকারের মিত্র রুশ সেনাবাহিনীর অপর দুই সৈন্য নিহত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

সিরিয়ার রাকায় আইএস ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ২৮ জন নিহত

আপডেট সময় : ০৪:২১:১৫ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০