মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ বা প্রশস্ত করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠক চলাকালীন সময় সড়ক উন্নয়নের একটি প্রকল্প অনুমোদনের সময় অপ্রয়োজনীয় কোনও রাস্তা তৈরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি (শেখ হাসিনা) বলেছেন, নিজের বাড়ির সামনে অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে।

তিনি বলেন, ‘কৃষিজমি রক্ষায় নতুন রাস্তা না করে বিদ্যমান রাস্তা সংস্কারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল করার প্রতিশ্রুতি রয়েছে বর্তমান সরকারের। সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ ফেরত বেকারদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা আবার বিদেশ গিয়ে আরও বেশি আয় করতে পারেন। এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রকল্প পাস হওয়া মানেই টাকা খরচ নয়। আমরা প্রকল্প চলমান সময়ে নজরদারি করছি, ভবিষ্যতে আরও জোরদার করব।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৭:৪৩:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০