শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি

দেশে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫৯:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০২টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ০৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭ জনে। মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

দেশে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৬:৫৯:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০