বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

কাশিমপুর কারাগারে নিরাপত্তা বাড়াতে স্ট্রাইকিং ফোর্স গঠন

  • rahul raj
  • আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের সব কারাগারের মতো গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা প্রশাসনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, কাশিমপুরের চারটি কারাগারেই স্ট্রাইকিং ফোর্স গঠন এবং সন্ত্রাসীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আটক বন্দীদের গতিবিধি কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

কারাগারের সীমানা প্রাচীর সুরক্ষিত এবং অ্যালার্ম সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার রত্না রায়।তিনি বলেন, কারা প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনার পর স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়। প্রত্যেক কারাগারের একজন জেলারকে প্রধান করে এ ফোর্স গঠন করা হয়েছে। ফোর্সের অন্য সদস্যরা হচ্ছেন- একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও পাঁচজন করে কারারক্ষী।

কারাগারে সতর্কতা জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক চারপাশে মনিটরিং করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।সম্প্রতি দুর্বৃত্তরা লালমনিরহাট জেলা কারাগারে বোমা মেরে উগ্রবাদী আসামি ছিনিয়ে নেয়ার চিঠি ও মোবাইলে হুমকি দেয় বলে খবর বের হয়। এরপর কারা প্রশাসন সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করতে চিঠি পাঠায়। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ জোরদার ব্যবস্থা বহাল থাকবে বলে প্রশাসন জানিয়েছে। 

ইউএনবি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

কাশিমপুর কারাগারে নিরাপত্তা বাড়াতে স্ট্রাইকিং ফোর্স গঠন

আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০