সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

দেশে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়াল

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৬:৪৬ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৬ জনে।এছাড়া, নতুন করে ২ হাজার ২০২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে পৌঁছেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৪ হাজার ৫১৬ জনে। নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ এবং নারী ৭ জন রয়েছেন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৯৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৮ দশমিক ৬০ শতাংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

দেশে করোনায় মৃত্যু সাড়ে ৪ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৭:০৬:৪৬ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০