সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মাধবপুরে মুখোমুখি ট্রাক-পাজেরো, চারজন নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে একটি ট্রাক ও পাজেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও তিনজন। সোমবার বিকালে উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও করিমপুর গ্রামের ইউছুপ আলীর ছেলে নাজমুল ইসলাম (কাজল), একই গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আখি (২০)। নিহত  আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশংকাজনক।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল ৩ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো গাড়িতে থাকা ২ জন পুরুষ মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পর ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ি কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মাধবপুরে মুখোমুখি ট্রাক-পাজেরো, চারজন নিহত

আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০