সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১৯২৯

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:২৭:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে। এ ছাড়া নতুন করে আরও ১ হাজার ৯২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৯৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৫ হাজার ১১১টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯২৯ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ এবং নারী ৭ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন তিন হাজার ৪৫৪ জন; যা ৭৮ দশমিক ২৯ শতাংশ, আর নারী মারা গেছেন ৯৫৮ জন; যা ২১ দশমিক ৭১ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৭.২২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ২১৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৬৯ হাজার ২৯০ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৮৭৫ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১৯২৯

আপডেট সময় : ০৬:২৭:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০