সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই কলেজছাত্রের

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।তারা হলেন, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৮) ও একই গ্রামের সাগর আলীর ছেলে সজিব হোসেন (১৮)। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ধামরাইয়ের হাতকোড়া গ্রামের দুই কলেজছাত্র সকালে মোটরসাইকেল যোগে কালামপুর যাচ্ছিল। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর গ্রাফিক্রা টেক্রাটাইল কারখানার সামনে পৌঁছালে ওভারটেক করার সময় পাটুরিয়াগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হন।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই কলেজছাত্রের

আপডেট সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২০