শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

দর্শনা পৌর ৫ ও ৭নং ওয়ার্ড লকডাউন

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • ৮০৪ বার পড়া হয়েছে

কোভিড-১৯ সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা কমিটির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক:
কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের কমিটির করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দর্শনা পৌরসভার ৫ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে আজ মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দর্শনা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হলো। মঙ্গলবার থেকেই এ নির্দেশ কার্যকর করা হবে। যারা দরিদ্র, তাদেরকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ও কমিটির সদস্যসচিব ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহ মো. মারজানসহ কমিটির অন্য সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

দর্শনা পৌর ৫ ও ৭নং ওয়ার্ড লকডাউন

আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুন ২০২০