রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় সিনিয়ার নার্সসহ নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে
 নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গায় আরও ৬জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন।

নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার হুচুকপাড়া গ্রামের ১ জন, ডিঙ্গেদাহ গ্রামের ১জন, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের ২ জন ও শিয়ালমারী এবং বটিয়াপাড়া গ্রামের ১ জন করে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এএসএএম মারুফ হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার নতুন ৬ জন করোনা পজিটিভ রিপোর্ট আসার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দুইজন চিকিৎসক, নার্সসহ ১৫ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। একই সাথে আক্রান্ত ৬ জনকে তাদের নিজ বাড়িতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে সেখানেই চিকিৎসা দেওয়া হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, গত ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সদর উপজেলার বেগমপুর গ্রামের একজন কিডনি রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে তিনি ঢাকায় গিয়ে করোনায় আক্রান্ত হন। বিষয়টি জানার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ১১জন চিকিৎসক নার্সসহ ২১ জনের নমুনা সংগ্রহ করে মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। সেই ২১ জনের মধ্যে বৃহস্পতিবার ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত মাসের ১৬ মার্চ থেকে চলমি মাসের ২২ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলা থেকে মোট ১৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে রিপোর্ট হাতে পাওয়া গেছে ১৩১ জনের। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৮ জনের।

উল্লেখ্য, গত মাসের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ইতালিফেরত যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১৫ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় সিনিয়ার নার্সসহ নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০