বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০২:২৩:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলায় মাটির নিচ থেকে একটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) ঘটনাটি জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে, শনিবার রাতে উপজেলার গড়গড়ি গ্রামের জনৈক মণ্টুর মণ্ডলের বাড়ি থেকে রকেট লাঞ্চারটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, রকেট লাঞ্চার উদ্ধারের ঘটনাটি যশোর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আজ সোমবার সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল চুয়াডাঙ্গায় এসে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করবেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মণ্টু মণ্ডলের বাড়িতে গৃহনির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। শনিবার দুপুরের পর শ্রমিকরা মাটি কাটার সময় লোহার শক্ত একটি বস্তু দেখতে পান। সেটি দেখে ভারী অস্ত্রের মতো মনে হওয়ায় কাছের পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। বিকেলেই ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি রকেট লাঞ্চার হিসাবে শনাক্ত করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে রকেট লাঞ্চারটি উদ্ধার করে। বর্তমানে রকেট লাঞ্চারটি আলমডাঙ্গা থানাতেই একটি বস্তার মধ্যে রাখা হয়েছে। তিনি জানান, উদ্ধারকৃত রকেট লাঞ্চারটি যুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ এতে মরিচা পড়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

আপডেট সময় : ০২:২৩:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ এপ্রিল ২০২০