সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

করোনা মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের দাবি: শামসুজ্জামান দুদু

  • আপডেট সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এখনো সারা দেশে ছড়িয়ে পড়েনি। তাই এক সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত।এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান কৃষক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।দুদু বলেন, আমরা আশা করব করোনা ভাইরাসের বিষয়টি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। একই সঙ্গে আমরা সরকারকে আহ্বান জানাব বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকে বসে দেশের জনগণ যে দুর্যোগের মধ্যে আছে তা মোকাবিলার ব্যবস্থা করবে।তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গোটা বিশ্বে করোনা ভাইরাসকে (কোভিড-১৯) ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এই মুহূর্তে চীন একটু উন্নতির দিকে যাচ্ছে, তবে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাস ভয়াবহ রুপ ধারণ করেছে। বাংলাদেশের করোনা পরিস্থিতি সন্তোষজনক সেটা বলা যাবে না। আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরিতে হলেও বুঝতে পেরেছেন এই ভাইরাস থেকে মুক্ত হতে সার্ককে উজ্জীবিত করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হক হুদা, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তারা আকন্দ, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

করোনা মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের দাবি: শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ মার্চ ২০২০