সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

দর্শনা ৫৬৪ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট চালক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনা থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৬৪ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। এ সময় ফেনসিডিলের মালিক নাস্তিপুরের শাহিন পালিয়ে গেলেও প্রাইভেট কারের চালক দর্শনা বাসস্ট্যান্ড হাজিপাড়ার মুন্নাকে আটক করে পুলিশ। গতকাল সোমবার বেলা ২টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে সামনে থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টার দিকে দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে ওসি (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান ফোর্স নিয়ে দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই স্থানে একটি সাদা রঙের প্রাইভেট কারে ফেনসিডিল তোলা হচ্ছিল। প্রাইভেট কারটির নম্বর: ঢাকা মেট্রো ব-১৫-৪০৫৫। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের মালিক পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মনুর ছেলে শাহিন পালিয়ে যান। পরে ৫৬৪ বোতল ফেনসিডিলসহ ওই প্রাইভেট কার ও তার চালক দর্শনা বাসস্ট্যান্ড হাজিপাড়ার লাল্টুর ছেলে মুন্নাকে (২১) আটক করে পুলিশ। পরে মাদকের মালিক শাহিনকে পালাতক দেখিয়ে প্রাইভেট কারের চালক মুন্নার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

দর্শনা ৫৬৪ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট চালক আটক

আপডেট সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০