বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক সংগ্রাম পত্রিকায় একাত্তরের ঘাতক জামায়াত নেতা কাদের মোল্লাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করায় তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ডিএফপির পক্ষ থেকে সংগ্রাম পত্রিকার ডিকলারেশন কেন বাতিল হবে না সে বিষয়ে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
তিনি বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দন্ডপ্রাপ্ত আসামী কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।
তথ্যমন্ত্রী আজ ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটি এবং মন্ত্রী সভার সদস্যরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শদ্ধা জানান।
মন্ত্রী বলেন, জামায়াত নেতা কাদের মোল্লা যুদ্ধাপরাধী। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানীদের সঙ্গে আঁতাত করে দেশ বিরোধী কাজে লিপ্ত ছিলেন। তিনি বলেন, একাত্তরের ঘাতক কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নীসংযোগ এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। সে কারণে আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে। সংগ্রাম পত্রিকা তাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ষড়যন্ত্র থাকবে, তার পরও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে যেতে হবে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেয়া হবে না। পরে জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসের প্যারেডে যোগ দেন তথ্যমন্ত্রী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯