রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১১:৫৩:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকান্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক হত্যাকান্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়। এটি ঘৃণ্য অপরাধ।
আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীতে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগ দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চিত্র নায়িকা নতুন, কন্ঠশিল্পী রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির একটি রোগ আছে। সেটা হলো- অভিযোগ। অভিযোগ নামক রোগ বিএনপিকে পেয়ে বসেছে। তারা কথায় কথায় অভিযোগ করে, নালিশ করে। এছাড়া তো তাদের আর কিছু করার নেই।
তিনি বলেন, বিএনপি রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসুক, এটা আমরা চাই। তারা অভিযোগ আর নালিশের রাজনীতি বাদ দিয়ে গণরাজনীতির ধারায় ফিরে আসুক, সেটাই আশা করি।
বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে এবং দায়িত্বশীল বিরোধীদলের বদলে দায়িত্বজ্ঞানহীন সব কর্মকান্ডেই জড়িয়ে পড়ছে একথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনো একটা ইস্যু পেলেই তারা তার মধ্যে রাজনীতি খুঁজে পায়।
তিনি বলেন, নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলন- এমন একটা কিছু পেলেই তারা তা ধরে বসে। ফাহাদ হত্যাকান্ডে তারা ইস্যু খোঁজার চেষ্টা করেছিল। কিন্তু তাদের ইস্যু খোঁজার রাজনীতিতে জনগণ সাড়া দেয় নাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১১:৫৩:২৮ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯