বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে বীরগঞ্জের মাদক ব্যবসায়ি নিহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ জুন ২০১৯
  • ৭৮২ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বীরগঞ্জের এক মাদক ব্যাবসাযী নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতে এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহত মাদক ব্যবসায়ী ছিলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার (বীরগঞ্জ-গোলাপগঞ্জ) সড়কের উত্তর সুজালপুর (মালদইয়াপাড়া) গ্রামের মৃত মাইদুল ইসলামের পুত্র মনিরুল ইসলাম বাবুল (ডাইল মানিরুল) বলে নিশ্চিত করেন দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান।
তিনি জানান, গত মঙ্গলবার (৫ জুন) ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেন্সিডিল, ১ বোতল বিদেশি মদসহ মনিরুল ইসলাম বাবুলকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে রাতে বিজিবি ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে পৌছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশিয় অস্ত্র নিয়ে বিজিবিকে আক্রমণ করে। এ সময় বিজিবি পাল্টা গুলি করে। ঘটনাস্থলে মারা যায় মনিরুল ইসলাম বাবুল (ডাইল মানিরুল)। এ সময় ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি দেশিয় দা উদ্ধার করা হয় বলে জানায় বিজিবির এই অধিনাক।
পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায় এবং রাতেই বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের উত্তর সুজালপুর (মালদইয়াপাড়া) গ্রামে নিজ বাড়ীতে দাফন সম্পন্ন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র সাথে বন্দুক যুদ্ধে বীরগঞ্জের মাদক ব্যবসায়ি নিহত

আপডেট সময় : ১০:৫০:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ জুন ২০১৯