মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর যাবজ্জীবন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪২:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ৮০৫ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাহাবুদ্দিন হত্যা মামলায় কবির হোসেন নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ এপিল) দুপুরে লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন। এঘটনায় অপর দুই আসামী নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে খালাস দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার কুশাখালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ নভেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী গ্রামে ব্যবসায়ী ও যুবলীগ নেতা সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন ২৩ নভেম্বর নিহতের ভাই মো. গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে কবির হোসেনকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে কবিরসহ তিন জনের নাম আদালতে পাঠায়। মামলার রায়ে কবিরকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। বাকী ২জন আসামি খালাস পেয়েছেন।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর যাবজ্জীবন

আপডেট সময় : ১১:৪২:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯