রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

‘দেশের উন্নয়নে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে’

  • আপডেট সময় : ১২:৪৩:৩১ অপরাহ্ণ, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়নে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আশা করছি নারীর এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

শুক্রবার বাংলা একাডেমিতে দুদিনব্যাপী ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যালের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে। এটা আমাদের আরো বেশি আশাবাদী করে তোলে। নারীদের প্রতিবন্ধকতা দূর করতে পুরুষদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে তৃণমূলের নারীদের সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি এবং ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন।

সমাজের বিভিন্ন স্তরের নারীদের বাস্তবতা, নিজেদের বিভিন্ন বাধা প্রতিকূলতার উপর কর্মশালা হবে এই ফেস্টিভ্যালে। এছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী হবে বাংলা একেডেমি প্রাঙ্গণজুড়ে।

আজ (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত এবং আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

‘দেশের উন্নয়নে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে’

আপডেট সময় : ১২:৪৩:৩১ অপরাহ্ণ, শনিবার, ৬ এপ্রিল ২০১৯