বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাল ভোটের চেষ্টায় প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রের আশেপাশে গোলোযোগ সৃষ্টির কারণে ৯ জনকে আটক করে সদর থানা পুলিশ। গতকাল রোববার নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে গতকাল রাত ৯টার পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয় তাদের। আটকককৃতরা হল- দৌলতদিয়াড় এলাকার খাদেমুল ইসলামের ছেলে ডাবলু (৩০) ও মিনারুল ইসলামেরর ছেলে সাঈদ (২৬), আরমপাড়ার আব্দুল আজিমের ছেলে ইমান আলী (৩০), ইসলামপাড়ার শুকুর আলীর ছেলে সজিব (২৫), মুকুলের ছেলে রাসেল (২২) ও তরিকুল ইসলামের ছেলে অরুপ (৩৬), কুলচারার মৃত রেজাউল ইসলামের ছেলে মামুন (২৫), শ্রী সবল চন্দ্রদাসের ছেলে খোকন (৩৩) ও আলমডাঙ্গা খুদিয়াখালি গ্রামের আল আমিন (২৮)। পুলিশ জানায়, নির্বাচন চলাকালীন সময়ে আটককৃতরা তাদের নিজ নিজ এলাকার নির্বাচনী কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলো। এসময় ওই সকল এলাকাতে মোবাইল টিমসহ বিভিন্ন টিম তাদের আটক করে। পরে আটককৃতদের গতকাল রাতেই লিখিত মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
এদিকে,উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার বলয় থাকলেও দলীয় প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগের দুই প্রিজাইডিং অফিসারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরের তাদের আটক করা হয়। এছাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে জোরপূর্বক ব্যালট পেপার বক্সে ঢুকানোর অভিযোগ ওঠে।
প্রশাসনিক সূত্র জানায়, আলমডাঙ্গার বড় গাংনী দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় নৌকার প্রার্থীদের যোগসাজসে প্রিজাইডিং অফিসার আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ইকরামুল হোসেন ও সহকারী প্রিজাইডিং অফিসার ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুরাতন নেছা গোপনে ব্যালট পেপার সিল মেরে বাক্সে ভরার সহযোগিতা করায় ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান তাদের হাতেনাতে আটক করে। এছাড়া তাদের নিকট থেকে ২৫৩১নং ব্যালট পেপার বইয়ের পাতায় নৌকা প্রতীকের সিল মারা অবস্থায় ছিলো। সিলযুক্ত ব্যালট পেপার ছিড়ে বাক্সের মধ্যে ভরছিলো। এমন সময় স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের হাতে নাতে আটক করে। কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট জিজ্ঞাসাবাদে তারা বলেন, সম্পূর্ণ বই ছিড়ে বাক্সে ভরা হয়নি। শুধু বই এর ২৯নং পাতা থেকে ৭৮নং পাতা পর্যন্ত মোট ৪৯টি নৌকা প্রতীকের ভোটের পেপার বাক্সে ভরা হয়েছে।
এছাড়া, খাদেমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের আনারুল ইসলামের ছেলে শাহীন আলীকে নিজ হাতে নৌকা প্রতীকের ভোট কেটে ব্যালট বক্সে ঢোকানোর অপরাধে তাকে আটক করে পুলিশ। তাছাড়া আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর, পাঁচকমলাপুর, কুমারী, হাটবোয়ালিয়া, রুইতনপুর, গোপালনগরসহ বিভিন্ন এলাকায় জোরপূর্বক ভোট কারচুপির চেষ্টার অভিযোগ ওঠে।
আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক ইকরামুল হোসেন ও সহকারী প্রিজাইডিং অফিসার ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুরাতন নেছাকে আটকের পর গতকাল রাতে মুচলেকার মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের কাছ থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাল ভোটের চেষ্টায় প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০১৯