রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

নতুন করে নির্বাচনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঐক্যফ্রন্টের !

  • আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্ট তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। আগামী ৩০ মার্চ মানববন্ধন ও ৩১ মার্চ আলোচনা সভা করবে।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ঐক্যফ্রন্ট ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। ৩০ মার্চ নতুন নির্বাচনের দাবি, নিরাপদ সড়কের দাবি, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, ডাকসু নির্বাচন, গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন। এ ছাড়া ৩১ মার্চ বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা হবে।

এ সময় এপ্রিল মাসজুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মী সমাবেশ করারও ঘোষণা দেন মান্না।

এর আগে বিকেল সাড়ে ৪টায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, ডাক্তার জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা বীর প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

নতুন করে নির্বাচনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঐক্যফ্রন্টের !

আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০১৯