বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

নান্দাইলে ওষুধ মনে করে বিষ খেয়ে রোগীর মৃত্যু !

  • আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর গ্রামে ওষুধ ভেবে কীটনাশক খেয়ে আব্দুল হালিম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার রাতে কীটনাশক খাওয়ার পর সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল হালিম বেতাগৈর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। প্রায় এক বছর ধরে তিনি শ্বাসকষ্ট ছাড়াও বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতেই একাকী একটি ঘরে বাস করছিলেন। তাঁর বিছানার কাছে একটি টেবিলে প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ থাকত। সেখান থেকেই সময়মতো ওষুধ সেবন করতে দেওয়া হতো। তিন দিন আগে নারিকেল গাছের এক ধরনের পোকা মারার জন্য বাজার থেকে কীটনাশক এনে রাখা হয় টেবিলটির এক কোণে। রোববার রাতে হালিম শ্বাস কষ্টের ওষুধ ভেবে ওই কীটনাশক খেয়ে ফেলেন। এতে তিনি আরো অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। পরিবারের লোকজন কীটনাশকের গন্ধ পেয়ে দ্রুত তাঁকে নান্দাইল হাসপাতালে নেয়। সেখান থেকে তার অবস্থা খারাপ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

নান্দাইলে ওষুধ মনে করে বিষ খেয়ে রোগীর মৃত্যু !

আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯