বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ , সেনা সদস্য আটক !

  • আপডেট সময় : ০২:১৯:১২ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

লক্ষ্মীপুরের রামগতিতে রত্না আক্তার (২৪) নামে এক যুবতীর সাথে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক করার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। সোমবার (১৮ মার্চ) গভীর রাতে মেয়ের বাড়ি থেকে অভিযুক্ত সেনা সদস্য আরিফকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ সেনা সদস্য ও রত্নাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত সেনা সদস্য রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুলালের ছেলে। অন্যদিকে রত্না আক্তার একই উপজেলার চরলক্ষ্মীপ গ্রামের বাহারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই রত্নার সাথে আরিফের প্রেমের সম্পর্ক চলে আসছে। সোমবার রাতে রত্নার বাড়িতে আরিফের সাথে বিয়ের বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয়রা রত্না ও আরিফকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রত্নার মা ঝর্না আক্তার বলেন, বিভিন্ন প্রলোভনে দীর্ঘদিন থেকেই আরিফ তাঁর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে। বিয়ের কথা বলে একাধিকবার শারিরীক সম্পর্কও করেছে আরিফ। বর্তমানে আরিফ রত্নাকে বিয়ে করতে পারবে না বলে জানান। কিন্তু বিয়ে না করলে রত্নার কি হবে, কিভাবে সমাজে মুখ দেখাবে। তাই প্রতারনার আশ্রয় নেওয়ায় অভিযুক্ত সেনা সদস্যর বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রত্না  ও সেনা সদস্য আরিফকে আটক করা  হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ , সেনা সদস্য আটক !

আপডেট সময় : ০২:১৯:১২ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯