বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ঝিনাইদহে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বাসের ধাক্কায় আব্দুর রহমান (৭০) বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাঙালী শামার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে ভবানীপুর গ্রাম থেকে বাইসাইকেলযোগে আব্দুর রহমান বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ঝিনাইদহে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯