বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩০:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় আরাফাত (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় মুজিবনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাপুর গ্রামের মুনছুর আলী ওরফে (মনো) ছেলে সজিব ওরফে (বগা) তার মসুর মাড়াই করা ঠেসার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। ভবেরপাড়া খ্রিষ্টান কবরস্থানের পাশে পৌছালে এ সময় ভবেরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরাফাত রাস্তায় বাইসাইকেল চালিয়ে বেড়াচ্ছিল। ওই সময় ঠেসারের সাথে ধাক্কা লেগে সাইকেলসহ সে রাস্তার উপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাদ এশা লাশের দাফন সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট সময় : ১২:৩০:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০১৯