বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

শহরের প্রধান সড়কে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ : দুর্ভোগ চরমে!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

মেহেরপুরে ইজিবাইক চালকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:ব্যাটারি চালিত ইজিবাইক ভাংচুর ও চালককে মারধর করার প্রতিবাদে মেহেরপুরে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ইজিবাইক চালকরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি শুরু করেন ইজিবাইক চালকরা। এই অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় ইজিবাইক চালকদের নেতারা বলেন, বিভিন্ন সড়কে বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে হবে। অন্যথায় আবারো আন্দোলনে যাবেন তারা। এদিকে তাদের এই অবরোধে ওই শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচল করলেও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এ দিন দুপুর ২টার দিকে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ ইজিবাইক চালকরা। মেহেরপুর ইজিবাইক চালক সমিতির সভাপতি আনোয়ার ইসলাম বলেন, বাস মালিক সমিতি কয়েকটি সড়কে শ্রমিক দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে। তারা সব সময় লাঠি দিয়ে ছোট যানবাহনের মালিকদের মারধরের হুমকি দেয়। মাঝে মাঝেই ইজিবাইক ও অন্যান্য যানবাহন চালকদের মারধর করে। কাথুলী সড়কের জাহাঙ্গীর আলম নামের এক ইজিবাইক চালককে মারধর করে বাস মালিকদের শ্রমিকরা। ইজিবাইক ভাংচুরও করে তারা। মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, মেহেরপুর কাথুলী সড়কে ১৫টি ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত হয়। পরে ইজিবাইকরা আরো ১৫টি গাড়ি চালানোর দাবি করে তারা সড়কে জোরপূর্বক গাড়ি চালাতে গেলে আমাদের সদস্যদের সাথে তাথে বাকবিতন্ডা হয় এবং লেগুনার দুই জন চালককে পিটিয়ে আহত করে। বাস মালিক সমিতির কয়েকজন সদস্য বলছে, দূরের গন্তব্যে ইজিবাইকে যাত্রী পরিবহনের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বাস মালিকরা। আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মেহেরপুরে এর অবাধ চলাচল রয়েছে। এ কারণে বাস মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে শহরের বাইরে ইজিবাইকে যাত্রী পরিবহনে বাধা দেওয়া হয়। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ইজিবাইক চালকরা এখনো কোনো মামলা দেয়নি। মামলা দিলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে উভয় পক্ষের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

শহরের প্রধান সড়কে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ : দুর্ভোগ চরমে!

আপডেট সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯