মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিএনপির প্রতি আহবান তথ্যমন্ত্রীর !

  • আপডেট সময় : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বিএনপির প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার এবং স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়ার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি বিএনপি, জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেবে এবং তাদের সঙ্গে জোট গঠন ও তাদেরকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে।’
আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এরআগে, ড. হাছান মাহমুদ তথ্য কমিশন আয়োজিত ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব আবদুল মালেক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে জামায়াতে ইসলামী এবং জঙ্গীবাদের অর্থায়নে জড়িত এর সব অঙ্গ-সংগঠনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিবেদনে দেশের সকল রাজনৈতিকদল, বিশেষত বিএনপি’র প্রতি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘প্রতিবেদনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে’- উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে এই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, সরকার মহান মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করেছে এবং কয়েকটি রায় বাস্তবায়ন করা হয়েছে। জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখন আদালতের বিবেচনাধীন।
ড. হাছান মাহমুদ বলেন, সরকার ইতোমধ্যেই জঙ্গীবাদের অর্থায়নের সাথে জড়িত জামায়াতের সকল সহযোগী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ কয়েকবার বিএনপির প্রতি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছে এবং মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে আওয়ামী লীগের আহবানের প্রতিফলন রয়েছে। তিনি আরও বলেন, জামায়াতকে প্রশ্রয় দেয় বিএনপি। জামায়াতের সাথে বিএনপি সরকার গঠন করেছিল। জামায়াত এখনো বিএনপি’র নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধীদলীয় নেতা। এবং বর্তমানে তিনি বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান।
তিনি বলেন, ‘তাঁকে (খালেদা জিয়া) সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তিনি তাঁর গৃহপরিচারিকাকেও পেয়েছেন। চেকআপের জন্য প্রতিদিন একজন চিকিৎসক প্রতিদিন কারাগারে তাঁর কাছে যান। তাঁর জন্য একজন ফিজিওথেরাপিস্ট ও নার্সকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাঁর চিকিৎসা চলছে। আপনারা জানেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়েছিল এবং বিশ্বখ্যাত ডা. দেবী শেঠি এই চিকিৎসার প্রশংসা করেছেন।’
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, একটি টেলিভিশন চ্যানেলের জন্য এটা যথাযথ নয়। তাদের কয়েকমাস আগেই নোটিশ দেয়া এবং বেতন-ভাতা পরিশোধ করা উচিত ছিল।
কর্মশালায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করেছেন। বর্তমানে তাঁর (জাতির পিতা বঙ্গবন্ধু) দল আওয়ামী লীগ এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে।’
তিনি বলেন, সবার তথ্য জানার অধিকার রয়েছে এবং শুধুমাত্র আওয়ামী লীগ এই অধিকার নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং সুরাইয়া বেগম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিএনপির প্রতি আহবান তথ্যমন্ত্রীর !

আপডেট সময় : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯