মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

দর্শনায় একুশে নাট্যমেলাকে ঘিরে চলছে সাজসজ্জা!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৪:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দর্শনায় একুশে নাট্যমেলাকে ঘিরে চলছে দেওয়াল লেখনি ও সাজসজ্জার কাজ। সাদির রং তুলির ছোঁয়াই দিনে দিনে রঙ্গিন হয়ে উঠছে মেলা চত্বরের দেওয়ালগুলো। শোভা পাচ্ছে নানা রং এর আল্পনায় এবং ধীরে ধীরে রঙ্গিন সাজে সেজে উঠছে দর্শনা ডাকবাংলো আশেপাশের এলাকা। ‘বুক জুড়ে স্বাধীনতা হও’ শ্লোগানকে ধারণ করে দর্শনা অনির্বাণ থিয়েটার আগামী ১৫ থেকে ২১ শে ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী দর্শনা ডাকবাংলো চত্বরে একুশে নাট্য মেলার আয়োজন করছে। দুই বাংলার নাট্যকর্মীদের পদচারণায় মুখোরিত হবে দর্শনার নাট্যাঙ্গন। দর্শনীর বিনিময়ে একুশে নাট্য মেলায় এবার থাকছে দুই বাংলার ঢাকা, কলকাতা ও মফস্বল শহরের নাট্যকর্মীদের নাটক। কলকাতার নাটক বিনোদনী ও শ্বাসকষ্ট এবং ঢাকার নাটক কুন্জুস ও কোটমার্শাল। এছাড়া মফস্বল শহরের নাটক দর্শনা অনির্বাণ থিয়েটারের হিং টিং ছট্, যশোর বিবর্তণ থিয়েটারের নাটক মাৎ ব্রিং ও চুয়াডাঙ্গা অরিন্দম থিয়েটারের নাটক ক্ষুদিরামের কথা। এছাড়া একুশে নাট্য মেলায় ঢাকা ছায়নট ও রবীন্দ্র ভারতের রবীন্দ্র সংগীত থাকছে। একুশে নাট্য মেলায় নাটকের পাশাপাশি প্রতিদিন বিকালে খোলা মঞ্চে থাকছে এ অঞ্চলের মাধ্যমিক ও কলেজ পর্যায় ছাত্র-ছাত্রীদের নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক রক্তের বিনিময়ে পাওয়া আমাদের দেশের মাটি পেরিয়ে মাতৃভাষা এখন বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। এ মাতৃভাষার মাসকে ঘিরে দর্শনা অনির্বাণ থিয়েটার প্রতি বছর একুশে নাট্য মেলার আয়োজন করে আসছে। এছাড়া থাকছে ছোট ছোট শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণ লিখন প্রতিযোগীতা এবং শিশু বর্ণ বানান। ইতোমধ্যে দর্শনা শহরের বিভিন্ন স্থানে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন দেওয়াল লেখনি শোভা পাচ্ছে। অনির্বাণ থিয়েটার কর্মীরা প্রচার প্রচারনায় নাটকের প্রস্তুতি নাট্যমেলা আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

দর্শনায় একুশে নাট্যমেলাকে ঘিরে চলছে সাজসজ্জা!

আপডেট সময় : ১০:২৪:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯