মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

শৈলকুপায় এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় লিসন হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে এক ইউপি মেম্বর। সে শৈলকুপার সারুটিয়া গ্রামের কৃষক গোলাম রসুলের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কৃত্তিনগর ক্যানেলের ব্রীজ সংলগ্ন এলাকায় তার উপর হামলা চালানো হয়। লিসনের চাচা মাসুদ জানান সকালে মোটরসাইকেলযোগে কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল লিসন। এ সময় ইউপি মেম্বর গোসাইডাঙ্গা গ্রামের বাপ্পি হাসান ১০/১২জন লোক নিয়ে লিসনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাতলাগাড়ী বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠায়। লিসন রক্তাত্ব অবস্থায় পরীক্ষায় অংশগ্রহন শেষে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বিষয়টি নিয়ে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষিদের শাস্তি দাবী করেন। শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হামলার বিষয়টি তিনি শুনে শৈলকুপা থানার ওসিকে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

শৈলকুপায় এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

আপডেট সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯