মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মহেশপুর ক্লিনিকে প্রসুতির মৃত্য : চিকিৎসক লাঞ্চিত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪০:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে কামরুন্নাহার (২৬) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে। তিনি বাঁমবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। এ ঘটনায় ক্লিনিকের মালিক ডাক্তার আবুল বাশারকে লাঞ্চিত করেন গ্রামবাসি। প্রসুতির স্বামী জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে স্ত্রীর প্রসাব বেদনা উঠলে নিকটস্থ ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এ সময় রোগীর পানি ভেঙ্গে গেছে এই অজুহাতে ডাক্তার আবুল বাশার তার স্ত্রীকে সিজার করেন। সিজারের পর শুরু হয় রোগীর প্রচুর রক্তক্ষরণ। রক্ত বন্ধ না হওয়ায় তড়িঘড়ি করে কামরুন্নাহারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে প্রসুতি মারা যায়। এদিকে ক্লিনিক মালিক আবুল বাশার গতকাল শনিবার সকালে অর্থের বিনিময়ে সমঝোতা করে লাশ দেখতে যান গাড়াপোতা গ্রামে। এ সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে মারপিট করে। খবর পেয়ে ভৈরবা পুলিশ ফাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, শনিবার সকালে তিনি এমন ঘটনার কথা শুনেছেন। ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকের মালিক ডাক্তার আবুল বাশারের বক্তব্য নিতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত ফোনটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

মহেশপুর ক্লিনিকে প্রসুতির মৃত্য : চিকিৎসক লাঞ্চিত

আপডেট সময় : ১০:৪০:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯