রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বাংলাদেশে টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন সে ধরণের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে ঢাকা অফিসার্স ক্লাবে সালাম ষ্টিল কনকাস্ট রি-রোলিং মিলস লিমিটেডের ইউনিট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী সচেষ্ট।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, ‘ সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয়না, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত।
তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯