মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

“মানববর্জ্য ও কার্যকরী স্যানিটেশন ব্যবস্থাপনায় ম্যাব’র সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় : ১১:৪৮:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৬০ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

মানববর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকরী স্যানিটেশন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)’র সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ পৌরসভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যাব’র পক্ষ থেকে সমিতির মহা-সচিব রফিকুল ইসলাম কোতোয়াল ও ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এ স্মারক স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক প্রশাসক সরোজ কুমার নাথসহ পৌরসভার বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। চলবে ২০২০ সাল পর্যন্ত। দেশের ৫ টি পৌরসভায় বাংলাদেশ পৌরসভা সমিতি এ প্রকল্প বাস্তবায়ন করছে। পৌরসভা গুলো হচ্ছে, ঝিনাইদহ, শরিয়তপুর, পাবনার বেড়া, নাটোর ও লালমনিরহাট। প্রকল্পটি মানব বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকরি স্যানিটেশন ব্যবস্থাপনাসহ দ্বিতীয় প্রজন্মের স্যানিটেশন চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এসডিজি’র ৬ নম্বর লক্ষ্যমাত্রা ‘সবার জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন’ অর্জনে ভূমিকা রাখবে। ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মারক স্বাক্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌরসভা সমিতির মহাসচিব মো: রফিকুল ইসলাম কোতোয়াল, মধুখালী পৌর মেয়র মশিউর রহমান, এ প্রকল্পের আঞ্চলিক কো অর্ডিনেটর অশিহ বুডিয়াটি ও ঝিনাইদহ পৌর কাউন্সিলর সমিতির সভাপতি সাইফুল ইসলাম মধু প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

“মানববর্জ্য ও কার্যকরী স্যানিটেশন ব্যবস্থাপনায় ম্যাব’র সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ১১:৪৮:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯