মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনা : আহত-৫

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৫:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের মৃত সুরত আলীর ছেলে মোজাম্মেল হক (৪৫), দর্শনা পুরাতন বাজার পাড়ার আহসানুল হকের ছেলে প্রিন্স (৫০), জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে সিজার (২৮), একই এলাকার সব্দুল ম-লের ছেলে আজিজুল হক ও তার ছেলে শামীম (২৫)। জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার নয়মাইল বাজারের ওপর শরীয়তপুর হতে মুজিবনগরগামী একটি পিকনিকের বাসের ধাক্কায় আহত হয় মোজাম্মেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রিন্স আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, দামুড়হুদার লোকনাথপুর নামক স্থানে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিজার, শামীম, আজিজুল তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনা : আহত-৫

আপডেট সময় : ১০:৪৫:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ ফেব্রুয়ারি ২০১৯