রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

শুক্র শনিবার ছাড়া নগরীতে সমাবেশ-মিছিল না করার সিদ্ধান্ত বাস্তবায়নে জোর সেতুমন্ত্রীর

  • আপডেট সময় : ০৭:৩৫:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্র ও শনিবার ছাড়া ঢাকা মহানগরীতে সভা ও সমাবেশ এবং রাস্তায় মিছিল না করার ইতোপূর্বে ডিটিসিএ’র বোর্ড সভার সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাশেষে সভার সিদ্ধান্তসমূহ সাংবাদিকদের ব্রিফ করেন।
নগরীর দখল হওয়া ফুটপাত উদ্ধার করে পথচারীদের ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগ কামনা করে মন্ত্রী বলেন, মহানগরীতে যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি নগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহের সামনে বা পাশে হর্ন বাজানো বন্ধে ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক, চালক এবং জনগণের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, মোটর সাইকেলে দুইজনের বেশি যাত্রী চলাচল করতে পারবে না এবং উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। এ সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা জরুরি।
ট্রাফিক আইন বিষয়ে ছাত্রজীবনে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় পাঠ্যসূচিতে ট্রাফিক সংক্রান্ত নীতিমালা সংযুক্ত করার বিষয়টি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ঢাকা মহানগরীর বাসরুট সমন্বয় করে গণপরিবহনে সক্ষমতা বাড়াতে মরহুম মেয়র আনিসুল হকের নেয়া কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন। এ বিষয়ে ডিটিসিএ’র পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি জানান।
সভায় ডিটিসিএ’র নির্বাহি পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নবনিযুক্ত শিক্ষানবিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

শুক্র শনিবার ছাড়া নগরীতে সমাবেশ-মিছিল না করার সিদ্ধান্ত বাস্তবায়নে জোর সেতুমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৩৫:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯