মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

চুয়াডাঙ্গায় অত্যাধুনিক সোলার লাইট পোল স্থাপন কাজের উদ্বোধনকোটি টাকার প্রকল্প : বিদ্যুৎ ছাড়া জ্বলবে বাতি 

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২১:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কচুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে সোলার লাইট পোলের ভিত্তি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন ও পরিবেশ মন্ত্রনালয়ের আওতাধীন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভায় কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।   এদিকে, চুয়াডাঙ্গা শহরের সৌন্দর্য্য বৃদ্ধি ও জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে পৌর মেয়রের একান্ত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা পৌরসভা এ প্রকল্পের অন্তর্ভূক্ত হয়েছে বলে জানা গেছে। কাজের গুনগত মান বজায় রাখার স্বার্থে বাংলাদেশ নৌ বাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিঃ, সোনারকান্দা বন্দর, নারায়নগঞ্জ-১৪১৩ এর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। অত্যাধুনিক সৌর সোলার এলইডি লাইটগুলো শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে। বিদ্যুৎ বন্ধ থাকলেও এই বাতি শহরকে আলোকিত করবে। প্রায় কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় এ ধরনের মোট ৫২টি অত্যাধুনিক সৌর সোলার এলইডি লাইট স্থাপন করা হবে। এ প্রসঙ্গে পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভাতে রুপান্তর করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে আন্তঃজেলা বাসটার্মিনাল হতে শহীদ হাসান চত্বর পর্যন্ত নতুন ভাবে সড়কবাতি স্থাপন কাজ প্রায় শেষের দিকে। অল্প কিছুদিনের মধ্যেই শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ফটক’ নির্মাণ করার উদ্যোগ গ্রহন করা হবে। পৌরসভার উন্নয়ন অব্যহত রাথার স্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রকল্প উদ্বোধন শেষে এর সাফল্য কামনা করে দোয়া করেন বাসটার্মিনাল মসজিদের ইমাম সাহেব। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মিরপুর উত্তর থানা আওয়ামী লীগের সভাপতি এসএম হানিফ ও সহধর্মিনী, মিরপুর উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার লাভলী, পৌর কাউন্সিলর আবুল হোসেন, শেফালী খাতুন, নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী ও প্রকল্পের স্থানীয় প্রকল্প পরিচালক হাফিজুর রহমান কাওছার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজুর রহমান মাফি ও ডকইয়ার্ডের প্রতিনিধি নাসির উদ্দীন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

চুয়াডাঙ্গায় অত্যাধুনিক সোলার লাইট পোল স্থাপন কাজের উদ্বোধনকোটি টাকার প্রকল্প : বিদ্যুৎ ছাড়া জ্বলবে বাতি 

আপডেট সময় : ১২:২১:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯