মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

নাস্তিপুরে ভারতীয় অংশে বাংলাদেশি যুবকের লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৩:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা নাস্তিপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে ওমিদুল আলম (৩৫) নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে দিকে দামুড়হুদার নাস্তিপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। সংবাদ পেয়ে নিহত বাংলাদেশি ওমিদুলের মরদেহ ফেরত চেয়ে সকালেই সীমান্তে পতাকা বৈঠক করেছে বিজিবি-বিএসএফ। নিহত ওমিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নান্তিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, নান্তিপুর গ্রামের কৃষকরা সকালে সীমান্ত সংলগ্ন মাঠে কৃষি কাজ করতে যান। এ সময় বাংলাদেশি সীমান্ত থেকে প্রায় ১২০ গজ ভেতরে ভারতের বিজয়নগর অংশে ওমিদুলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেওয়া হয় বিজিবির স্থানীয় বিওপি ক্যাম্পে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নিহত বাংলাদেশি ওমিদুলের মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামে দামুড়হুদা থানায় বেশ কয়েকটি মাদক ও চোরাচালানের মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের জিরো পয়েন্টে ২ দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে দুপুরেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত চাওয়া হয়। তিনি আরও জানান, বৈঠকে বিএসএফের কমান্ডার হোমেশ্বর সিং জানিয়েছেন, চোরাচালানীদের অভ্যন্তরীণ দ্বন্ধে ওমিদুল খুন হতে পারে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ ফেরত দেওয়া হবে।
নিহতের বাবা আব্দুল মালেক জানান, গত রবিবার রাতে বাড়িতেই ছিল ওমিদুল। এরপর একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় সে। রাতে আর বাড়িতে ফেরেনি। ভারতের বিজয়নগর অংশে তার মরহেদ পড়ে থাকার খবর পাওয়া যায়। তিনি ছেলে হত্যার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এদিকে, এ ঘটনায় গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা থানা পুলিশ ওমিদুলের সঙ্গী নাস্তিপুর গ্রামের মৃত জগত আলীর ছেলে সাগর ওরফে বগা (৩৫) নামে একজনকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

নাস্তিপুরে ভারতীয় অংশে বাংলাদেশি যুবকের লাশ!

আপডেট সময় : ১০:০৩:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯