মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

জামিন নিতে এসে মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতিসহ ৩৭ নেতাকর্মী কারাগারে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ জানুয়ারি ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:নাশকতার মামলায় মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মুজিবনগর উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি’র ৩৭জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মোহাম্মদ গাজী রহমান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদের মধ্যে সদর উপজেলা বিএনপি’র ৮জন এবং মুজিবনগর উপজেলা বিএনপি’র ২০ এবং গাংনী উপজেলা বিএনপি’র ৯ জন রয়েছে। আদালতে আসামীদের পক্ষে এ্যাড.মারুফ আহম্মদ বিজন, এ্যাড.কামরুল হাসান এবং সরকারের পক্ষে পিপি পল্লব ভট্টাচার্য আইনজীবীর দায়িত্ব পালন করেন। এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি’র অনেক নেতাকর্মীদের নামে মামলা দেয়া হয়। এগুলো গায়েবি মামলা। এ মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

জামিন নিতে এসে মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতিসহ ৩৭ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ জানুয়ারি ২০১৯