সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মেহেরপুর গাংনীর আলোচিত বড় ভাই হত্যা মামলার রায় ছোট ভায়ের আমৃত্যুসহ স্ত্রী-ছেলের যাবজ্জীবন!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১০:৪১ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দীন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত গিয়াসের উদ্দিনের ছোট ভাই সৈয়ফতুল্লাহকে (৬২) আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, সৈয়ফতুল্লাহর স্ত্রী মর্জিনা খাতুন (৫২) এবং ছেলে এহসানুল হক বাবুকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজি রহমান ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত সৈয়ফতুল্লাহ একই গ্রামের তারাচাঁদ মন্ডলের ছেলে, এহসানুল হক বাবু সাজাপ্রাপ্ত সৈয়ফতুল্লাহর ছেলে এবং মর্জিনা সৈয়ফতুল্লাহর স্ত্রী। মামলার বিবরনে জানা গেছে, বাঁশঝাড়ের বাঁশকাটা ও পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালের ৮ এপ্রিল বড়ভাই সৈয়ফতুল্লাহর সাথে ছোট ভাই গিয়াস উদ্দীনের সাথে মারামারি হলে গিয়াস উদ্দীনকে সাবল দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গিয়াস উদ্দীনের স্ত্রী রাহেলা খাতুন ৯ এপ্রিল বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং গাংনী থানা ১০। জি আর কেস নং ১৫৮/১০, সেশন কেস নং ২৩/১১ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষ্য প্রদান করেন। এতে মামলার আসামী ৩ জন দোষী প্রমাণিত হওয়ায় আদালত ওই রায় দেন। এ মামলার রাষ্ট্রপক্ষে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে এ্যাড. খন্দকার একরামুল হক হীরা আইনজীবী দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মেহেরপুর গাংনীর আলোচিত বড় ভাই হত্যা মামলার রায় ছোট ভায়ের আমৃত্যুসহ স্ত্রী-ছেলের যাবজ্জীবন!

আপডেট সময় : ১২:১০:৪১ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯