রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আলমডাঙ্গায় চাঁদাবাজী মামলায় গ্রেফতার-১

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৪:৫০ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার গ্রেফতারী পরোয়াভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার কাবিলনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- উপজেলার খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের মৃত জলিম ম-লের ছেলে জকিম উদ্দিন। থানা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে কাবিলনগর গ্রামের রমজান কসাইয়ের ছেলে গরু ব্যবসায়ী ফারুক হোসেনের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন এক জনৈক ব্যক্তি। ফারুক হোসেন চাঁদা না দিয়ে ওই মোবাইল নাম্বার উল্লেখ করে থানায় একটি অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল নাম্বার ধরে কাবিলনগর গ্রামের জকিবকে গ্রেফতার করে আদালতের মাধ্যামে জেলহাজতে সোপর্দ করে। জকিব উদ্দিন চাঁদাবাজি মামলায় জেল থেকে জামিনে কিছুদিন আগে বের হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা না দেওয়ায় তাঁর নামে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গতকাল থানার এসআই একরাম উদ্দিন তাকে কাবিলনগর গ্রাম থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

আলমডাঙ্গায় চাঁদাবাজী মামলায় গ্রেফতার-১

আপডেট সময় : ১২:০৪:৫০ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯