রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৯:৩১ অপরাহ্ণ, রবিবার, ৬ জানুয়ারি ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:তুচ্ছ ঘটনায় খুন হওয়া ঝিনাইদহে ৩য় শ্রেণীর স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার মুরারিদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ওই গ্রামের হাতেম আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মুরারিদহ গ্রামের ৩য় শ্রেণীর স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তুচ্ছ ঘটনায় বিল্লালকে খুন করা হয় বলেও ওসি জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শহিদুল শেখের ছেলে বিল্লালের লাশ শুক্রবার স্থানীয় একটি কলাবাগানে পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের পিতা শহিদুল ইসলাম বাদি হয়ে মিজানুরের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী আটক

আপডেট সময় : ১২:০৯:৩১ অপরাহ্ণ, রবিবার, ৬ জানুয়ারি ২০১৯