সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

গৃহবধু হত্যা : স্বামী ও দেবর আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে গৃহবধু পারভীনা আক্তার হত্যার অভিযোগে স্বামী আলাউদ্দীন ও দেবর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার রাতে পারিবারিক দ্বন্দ্বের কারণে পারভীনা আক্তারকে গলাকেটে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর লাশ নারায়ণপুর গ্রামের মাঠের মধ্যে ফেলে রাখে। এর পর স্বামী ও পরিবারের অন্যরা এক নাটক সাজায়। তারা বলে পারভীনা নারায়ণপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি মনুড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে মধ্যে নিখোঁজ হয়। রোববার সকালে নারায়ণপুর গ্রামের মাঠের মধ্যে তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে পারিবারিক দ্বন্দ্বের কারণে স্বামী ও পরিবারের অন্যরা মিলে পারভীনাকে নির্মমভাবে হত্যা করে। পরে স্বামী ও দেবরকে আটক করে থানায় আনা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করে। পারভীনার ভাই মুনমুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৩/৪ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

গৃহবধু হত্যা : স্বামী ও দেবর আটক

আপডেট সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮