রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপি প্রার্থী বাবু খানের গাড়ী বহরে হামলা: আহত-১০

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা-২ আসনে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু খানের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মি আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী বাজারে গণসংযোগকালে বাবু খানের গাড়ী বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩টি মাইক্রোবাস ও ৫-৭টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিএনপি প্রার্থী বাবু খান। বিএনপি প্রার্থী বাবু খান অভিযোগ করে বলেন, বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা করছিলাম।

বিকালে জীবননগর উপজেলার উথলী বাজারে গণসংযোগকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৌকা মার্কার কর্মিরা আমাদের গাড়ি বহরে হামলা করে। এতে আমার ১০ নেতাকর্মি আহত হয়। বহরে থাকা ৫টি মাইক্রোর গ্লাস ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। এ হামলার প্রতিবাদ জানিয়েছেন জীবননগর, দামুড়হুদা উপজেলা, তিতুদহ ও বেগমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা আমাদের কাজ করার মত কোন ফিল্ডই নাই। সরকারি দলের সমর্থকদের হামলা, ভাঙচুর ও হুমকি-ধামকি নিত্যদিনই ঘটে চলেছে। সরকারি দলের এমন অরাজকতার মধ্যে বাড়তি চাপ হচ্ছে পুলিশ প্রশাসন। ঘটনা ঘটাচ্ছে নৌকার সমর্থকেরা আর মামলা সাজানো হচ্ছে ধানের শীষের সমর্থকদের নামে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

বিএনপি প্রার্থী বাবু খানের গাড়ী বহরে হামলা: আহত-১০

আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮