সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদেরকে ভোট দিবে না : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ণ, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদেরকে ভোট দিবে না।
নৌকার পক্ষে নারী ও তরুণদের ঢল নেমেছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের উন্নয়ন দেখে বিএনপির মনের জোর কমে গেছে। আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের কথাবার্তার হাবভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে।”
ওবায়দুল কাদের আজ সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
এসময় কৃষকলীগ কেন্ত্রীয় কমিটির সহ-সভাপতি ডা. এ কে এম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা পরিষদ সদস্য আলা বক্স টিটুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, সারাদেশে নৌকার গণ-জোয়ার দেখে বিএনপি বেসামাল হয়ে পড়েছে। ড. কামাল হোসেন লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন।
মন্ত্রী বলেন, বিএনপি দেশকে অন্ধকারে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, দেশ আবার অন্ধকারে ডুবে যাবে।
এর আগে, তিনি কোম্পানিগঞ্জ উপজেলার কেটিএমহাট, মেহেরুন্নেসা ও চৌধুরীহাটের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদেরকে ভোট দিবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ণ, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮