সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

জনগণই সবচে বড় পাহারাাদার, জনগণই সবথেকে বড় সাহায্যকারী -ঝিনাইদহে জাকের পার্টির চেয়ারম্যান

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:০৯:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
  • ৭৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেছেন, সকলের কাছে অনুরোধ করবো ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করে জনগণকে বুকে টেনে নিন। জনগণই সবচে বড় পাহারাাদার, জনগণই সবথেকে বড় সাহায্যকারী। জনগণ যদি সাথে থাকে তাহলে এসব লোকের প্রয়োজন হয় না। এত অর্থ বা এত কালো টাকার ব্যবহার প্রয়োজন হয়না, পেশি শক্তির প্রয়োজন হয় না। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরে এইচ এস এস সড়কের একটি রেষ্টুরেন্টে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির দেওয়া ৯০ টি আসনের মধ্যে ৩০ টি আসনে তীব্র প্রতিদ্বন্ধিতা হবে। বাকি আসনগুলোতে প্রচারণা চলছে। আগামী ৭ দিন পরে আমরা বুঝতে পারবো সার্বিক পরিস্থিতি বা প্রেক্ষাপট কি। এসময় জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান, ঝিনাইদহ-২ আসনে মনোনীত প্রার্থী আবু তালেব সেলিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

জনগণই সবচে বড় পাহারাাদার, জনগণই সবথেকে বড় সাহায্যকারী -ঝিনাইদহে জাকের পার্টির চেয়ারম্যান

আপডেট সময় : ১২:০৯:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮