সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আ.লীগে যোগদান

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৯:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে বিএনপি ত্যাগ করলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহনাজ পারভিন। তিনি রবিবার রাতে উপজেলার ৮ নং মালিয়াট ইউনিয়নের অধিন মনোহরপুর গ্রামে অনুষ্ঠিত আওয়ামী লীগের এক নির্বাচনী কর্মী সভায় বর্তমান জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল আজীম আনারের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ আনার শাহনাজ পারভিনের গলায় ফুলের তোড়া পরিয়ে দেন। উল্লেখ্য, ইতিপূর্বে গত দু’টি পৌরসভা নির্বাচন ও দু’টি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করে ছিলেন। মহিলা চেয়ারম্যান শাহনাজ পারভিনের পিতার বাড়ী মনোহরপুর গ্রামে। বর্তমানে তিনি কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া (নদীপাড়ায়) গ্রামে নিজ বাড়ীতে বসবাস করছেন। তার স্বামী সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি মৃত্যু বরন করেছেন। হঠাৎ করেই শাহনাজ পারভিনের বিএনপি ত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দল বদলের সিদ্ধান্ত নেন। তবে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি দল ত্যাগ করেছেন বলে তার পারিবারিক সূত্র জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আ.লীগে যোগদান

আপডেট সময় : ১১:৫৯:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮