রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতির সময় বাঁধা দেওয়া ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৩:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
  • ৭৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতি সময় বাঁধা দেওয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। রোববার রাতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলা শালিয়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে চলছে বিজয় মেলা। রাত সাড়ে ৮ টার দিকে মুক্তমঞ্চে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এসময় মঞ্চের পেছনে কয়েকজন দুর্বৃত্ত বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রাকিব টের পেয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ সহ অন্যান্য নেতাকর্মীরা হাসপাতালে দেখতে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার প্রস্তুতির সময় বাঁধা দেওয়া ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

আপডেট সময় : ১১:৫৩:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮