সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় জখম জেলা যুবদলের সভাপতি সিজারের অবস্থা উন্নতির দিকে : হয়নি মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫৬:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা পঙ্গু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। গতকাল রোববার দুপুর বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিজারের শরীরের অস্ত্রোপচার করেন ঢাকা পঙ্গু হাসপাতালে অধ্যাপক ডাক্তার নিজাম উদ্দিন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। গত শনিবার রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর এলাকায় দুর্বৃত্তরা যুবদল সভাপতি সিজারে উপর অতর্কিত হামলা চালায়। এতে সিজারের শরীর ক্ষতবিক্ষত হয় এবং গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা পঙ্গু হাসপাতালে ডাক্তার নিজাম উদ্দিন এ প্রতিবেদককে বলেন, সিজারের অবস্থা এখন আশঙ্কামুক্ত। তার দীর্ঘ ২ ঘন্টা অস্ত্রোপচারের পর দুপুর তিনটার দিকে তার জ্ঞান ফেরে। আমরা তাকে ট্রিটমেন্ট দিচ্ছি খুব দ্রুত সে সুস্থ হয়ে ফিরবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় জখম জেলা যুবদলের সভাপতি সিজারের অবস্থা উন্নতির দিকে : হয়নি মামলা

আপডেট সময় : ০৩:৫৬:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮