সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদের বৃহস্পতিবারে সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৭:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ধানের শীষের প্রধান এজেন্টসহ জেলার শীর্ষ নেতাদের নামে নতুন করে নাশকতার মামলা
ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্টসহ জেলার র্শীষ নেতৃবৃন্দের নামে নতুন করে নাশকতার মামলা করেছে পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাদী হয়ে বুধবার এই মামলাটি করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং ২৫। মামলায় ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট প্রবীন নেতা জাহিদুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পাপপু, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির নেতা বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আক্তারুজ্জামান, ঝিনাইদহ পৌরসভার কমিশনার গোলাম মহিউদ্দীন, কমিশনার গোলাম মোস্তফা, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ড. হাবিবুর রহমানসহ ৪৫ জন।

ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদের বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযাগ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠ ও শান্তিপুর্ন নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন নতুন কোন রাজনৈতিক মামলা দায়ের ও গনগ্রেফতার না করতে পুলিশকে নির্দেশনা দিয়েছিল। কিন্তু ঝিনাইদহ পুলিশ এই নির্দেশনা থোড়াই কেয়ার করে নৌকা প্রার্থীদের জয়ী করার ভয়ংকর মিশন নিয়ে মাঠে নমেছে। বিএনপি নেতাদের বাড়ি থেকে আটক করে বোমা দিয়ে অমানবিক ভাবে আদালতে সোপর্দ করা হচ্ছে। ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদ অভিযোগ করেন, বুধবার শ্রমিকদল নেতা খাজুরার সাঈদ ও সাজেদুল ইসলাম টুটুল ডাক্তারকে বাড়ি থেকে ও কমিশনার গোলাম মহিউদ্দীনকে পৌরসভার সামনে থেকে আটক করে কথিত নাশকতা চক্রান্তকারী হিসেবে বোমা দিয়ে চালান দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি তৌহিদুলের বিরুদ্ধে জেলা রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করার একদিন পর। তিনি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এ সংক্রান্ত একটি গায়েবী নাশকতা মামলা করেছেন। সবচে আশ্চর্য্যের বিষয় ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানকেও ঝিনাইদহ থানায় দায়ের করা নাশকতা মামলায় আসামী করা হয়েছে। এতেই প্রমানিত হয় ঝিনাইদহের চারটি আসনে ধানের শীষের গনজোয়ার দেখে ভীত হয়ে এ সব মিথ্যা, হয়রানী ও বানোয়াট মামলা করা হচ্ছে বলে মজিদ বিজ্ঞপ্তিতে দাবী করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদের বৃহস্পতিবারে সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি

আপডেট সময় : ১০:৫৭:১০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮