রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

জনগণ আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাস ডিসেম্বরে যে নির্বাচন হচ্ছে সে নির্বাচনে দেশের জনগণ সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহক বিএনপিকে প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করবে।
তিনি আজ সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
১৯৭১ সালের এ দিনে দখলদার পাক হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজীর নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহক হচ্ছে বিএনপি। বিজয়ের মাসে এই সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করে দেশবাসী নৌকার বিজয়কে নিশ্চিত করবে।’
তিনি বলেন, দেশের মানুষ দু’ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, আর সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি বিএনপির নেতৃত্বে একত্রিত হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শুভ শক্তির কাছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অশুভ শক্তি পরাজিত হবে।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আপামর জনতা আজ শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে।
তিনি বলেন, বিজয়ের মাত্র দু’দিন আগে পাক হানাদার বাহিনী দেশের কতিপয় কুলাঙ্গারদের সহায়তায় দেশকে মেধাহীন করার ঘৃন্য উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

জনগণ আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করবে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮