রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের অনেকেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের অনেকেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত।
তিনি বলেন, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া শাকিলা ফারজানা কি জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়? ফারজানা যদি জঙ্গী না হয় তাহলে জঙ্গি কে?
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
বিএনপির কয়েকজন নেতার মনোনয়ন জমা না দেয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের ইন্টারনাল বিষয়। আমি যত দূর জানি তাদের মধ্যে দু’জন আছেন যারা তাদের পছন্দের জায়গা থেকে মনোনয়ন পাননি বলে তারা মনোনয়ন জমা দেননি।’
তিনি বলেন, ‘আর বিএনপি নেতা মির্জা আব্বাস সময় মত মনোনয়ন জমা দেননি। নির্বাচন কমিশন তাই মনোনয়ন জমা নেয়নি। বিএনপি মনগড়া অভিযোগ করলে তো হবে না।’
সেতুমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ভেতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতারা এখন মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়।
দলীয় মনোনয়ন প্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আপনারা তথ্য প্রমাণ দিয়ে বলুন কোথায় কোথায় বাধা দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশন তার ব্যবস্থা নেবে। অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির নেতাদের পুরনো অভ্যাস।’
জামায়াতের ভেতরও মুক্তিযোদ্ধা আছে বিএনপি নেতাদের এমন দাবির জবাবে তিনি বলেন, বিএনপির দৃষ্টিতে জামায়াতের সবাই মুক্তিযোদ্ধা। বিএনপির মুক্তিযুদ্ধ তাদের মনগড়া মুক্তিযুদ্ধ।
জামায়াত ছাড়া বিএনপি অচল এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, জামায়াত ছাড়া বিএনপি অচল। জামায়াত বিএনপি মিলে একাকার। তারা একসাথে রাজনীতি করছে। ২০১৪ সালে সাধারণ মানুষের ওপর বিএনপি যে হামলা চালিয়েছে তার সঙ্গে কি জামাত জড়িত ছিলো না?
একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে আমরাও এটা চাই। কারণ আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আমরা চাই না একা একা নির্বাচন করতে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্ট মনে করেছে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের সহায়ক পরিবেশ বিরাজ করছে। তাই তারা নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠাবে না। এটা তাদের ইন্টারনাল বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের অনেকেই জঙ্গিবাদের সঙ্গে জড়িত : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮