সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

জাতীয় ঐক্যফ্রন্টে দলছুট নেতাদের ভিড়িয়ে বিএনপির ভাঙ্গা হাট জমেনি : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টে দলছুট নেতাদের ভিড়িয়ে বিএনপির ভাঙ্গা হাট জমেনি, বরং দূর্বল হয়েছে ও জনসমর্থন কমেছে।
তিনি বলেন, শুধু নোয়াখালীতে নয়, সারা দেশেই নৌকার জোয়ার বইছে। দলছুট ও জনবিচ্ছিন্ন নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে অপতৎপরতা চালাক, কোন লাভ হবে না। তারা তাদের ভাঙ্গা হাট আর জমাতে পারবে না।
ওবায়দুল কাদের আজ দুপুরে জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের মনোনয়নপত্র জমাদান শেষে এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচন কমিশনের পদত্যাগের দাবী বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ১ মাস আগে এ ধরনের দাবির অর্থ হল নির্বাচন নয়, নির্বাচন বানচাল করা।
ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তিনি গতকাল দলীয় নেতাকর্মীদের নিয়ে শো-ডাউন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেছেন। কিন্তু আমি তা করিনি। আমি আমার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে এখানে এসেছি। সরকারী কোন কিছুই ব্যবহার করিনি। এটা কি লেভেল প্লেইং ফিল্ড নয় ?
ওবায়দুল কাদের বলেন, আগামী ৩০ ডিসেম্বরে নৌকা ভাসতে ভাসতে বিজয়ের মাসে বিজয়ের বন্দরে পৌঁছাবে।
তিনি আরো বলেন, বিএনপির মনোনয়ন প্রদান অনুষ্ঠানে তাদের দলীয় মহাসচিবের কান্নাই প্রমান করে তারা জনবিচ্ছিন্ন। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়।
এসময় ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

জাতীয় ঐক্যফ্রন্টে দলছুট নেতাদের ভিড়িয়ে বিএনপির ভাঙ্গা হাট জমেনি : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮